© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের আসরে বরকে নিয়ে প্রেমিকা-কনের টানাটানি (ভিডিও)

শেয়ার করুন:
বিয়ের আসরে বরকে নিয়ে প্রেমিকা-কনের টানাটানি (ভিডিও)
international-desk
০৬:১৪ পিএম | ১০ এপ্রিল, ২০১৯

প্রেমিকের কাছে প্রত্যাখ্যাত হলেও হাল ছাড়েননি। প্রেমিক বিয়ের পিঁড়িতে বসতে যাবেন শুনে নিজেকে সামলাতে পারছিলেন না। তাই কনের সাজে প্রেমিকের বিয়ের অনুষ্ঠানে হাজির হলেন চীনের এক তরুণী। দুই তরুণীর মধ্যে শুরু হয়ে গেল বরকে নিয়ে টানাটানি। বিয়ের আসরে কনের সাজে প্রাক্তন প্রেমিকার সঙ্গে যুবকের ওই ঝগড়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, কনের সাজে আচমকা বিয়ের মঞ্চে প্রবেশ করেন প্রাক্তন প্রেমিকা। মঞ্চে উঠেই প্রেমিকের হাত ধরে টানতে থাকেন। তাকে নিয়ে যেতে চান। কিন্তু প্রেমিক তার দিকে ভ্রুক্ষেপও করছিলেন না। এই সময় বর হাত ছাড়িয়ে নিলে মাথায় হাত দিয়ে বসে পড়েন ওই নারী।

 

প্রাক্তন প্রেমিকার হাত ছাড়িয়ে ওই বর যখন নিজের হবু স্ত্রীকে চুম্বন করতে যাবেন, তখনই আবার তার জামা টেনে ধরেন প্রাক্তন প্রেমিকা। বিয়ে করতে এসে প্রাক্তন প্রেমিকার সঙ্গে বরের এই কীর্তি দেখে মেজাজ হারান নববধূ। এবার তিনি বরের হাত ছাড়িয়ে বিয়ের মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। অপ্রস্তুতে পড়া প্রেমিকও তখন নববধূর পেছন পেছন ছুটতে থাকেন। তার প্রাক্তন প্রেমিকা তখন বিয়ের আসরে বসে বসে কাঁদছেন।

ভিডিওটি প্রথম প্রকাশ করেন বিনোদন বিষয়ক একজন ব্লগার। তারপর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন