আশা করি সাকিব আল হাসান গ্রেফতার হবেন না: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেফতার হবে না। আমি আশা করি সাকিব আল হাসান গ্রেফতার হবেন না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিস্পত্তি করা হবে। সাগর-রুনি মামলাসহ এমন আলোচিত অনেক মামলা আছে সেগুলো দ্রুত নিস্পত্তি করা হবে।

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে জামায়াতেকে নিষিদ্ধ করা হয়েছিলো। ১৫ বছর ক্ষমতায় থেকে জামায়াতেকে নিষিদ্ধ করে নাই কেনো। যখন ছাত্র জনতার বিপ্লব চলছিলো তখন তা নির্মমভাবে সন্ত্রাসী চিহ্নিত করে এই আন্দোলনকে দমাতে চেয়েছিলো। ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়তকে নিষিদ্ধ করেছিল।

তিনি বলেন, সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেনি। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরস্কার বয়ে এনেছে। সে জাতীয় দলের অধিনায়ক ছিল। তাকে যখন গ্রেফতার করা হয়েছে, দিনের পর দিন জামিন দিচ্ছিল না, আমি নিজে তো কলাম লিখেছিলাম কিন্তু আপনাদের কাউকে লিখতে দেখি নাই। মামলা, গ্রেফতার সব হয়েছে। আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে।

প্রসঙ্গত, সাকিব ইস্যুতে গত সোমবার (২৬ আগস্ট) কথা বলেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকও। সেখানেও তিনি বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ, যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, তারা আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিতে যা যা করা যায়, তা করবে।

Share this news on:

সর্বশেষ

img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026