আশুলিয়ায় সংঘর্ষে নিহত শ্রমিকের পরিবার পাবে ১৩ লাখ টাকা : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, গুজব ছড়িয়ে পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। যারা আন্দোলন উসকে দিচ্ছে তারা কোনো পোশাক কারখানায় কাজ করছে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) সংঘর্ষের ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে ১৩ লাখ টাকা দেওয়া হবে।’

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের সার্বিক আইন পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রম উপদেষ্টা বলেন, ‘গতকাল শ্রমাঞ্চলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একজন শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। নিহত শ্রমিকের পরিবারকে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আহতদের সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ঘটনার বিবরণ দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘গতকালও নারী শ্রমিককে ধর্ষণ ও দুজনকে হত্যা করা হয়েছে এবং ডেডবডি পড়ে আছে বলে গুজব ছড়ানো হয়েছিল। প্রথম গুলি ছুড়েছিল শ্রমিকদের ভেতর থেকে কোনো অনুপ্রবেশকারী। সেখান থেকেই বিক্ষোভের সূত্রপাত। পুলিশের একজন কর্মকর্তাও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, ১৩ জন আহত হয়েছেন।’

শ্রম উপদেষ্টা বলেন, ‘পুলিশ, মালিকক ও শ্রমিকদের নিয়ে আলোচনা হচ্ছে। বকেয়া বেতন দেওয়াসহ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। মালিকরা বকেয়া বেতন না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কয়েকটি কারখানার মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বেতনও দেয়নি, আবার ব্যাংকেও ঋণ আছে। তাদের খোঁজা হচ্ছে, পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আসিফ মাহমুদ বলেন, ‘গুজব ছড়িয়ে এমন ঘটনা ঘটানো হচ্ছে। যারা অনুপ্রবেশ করেছে, তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া শ্রমিক ও মালিকদের যারা ১৮ দফায় স্বাক্ষর করার পরও মানছেন না তাদের সঙ্গে কথা বলা হবে। প্রতিদিনই সমাধানের পথ খোঁজা হচ্ছে।’

শ্রম উপদেষ্টা বলেন, ‘সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করতে পুলিশকে বলা হয়েছে। তারা তা-ই করছে। যৌথ বাহিনীর অভিযানে যাকে বুঝিয়ে বলা যায় তাকে বোঝানো হচ্ছে, প্রয়োজনে গ্রেপ্তার করা হচ্ছে।’

গতকাল সোমবার আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছে এক শ্রমিক। আহত হয়েছে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক। এদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনার পর থমথমে গোটা শিল্পাঞ্চল।

Share this news on:

সর্বশেষ

img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026
img
বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট Feb 02, 2026
img
OTT-তে বাস্তব চরিত্রে অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? অর্কর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026