রেকর্ড গড়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ভারত

বৃষ্টির কারণে প্রায় আড়াই দিন বন্ধ ছিল কানপুর টেস্টের খেলা। তাই অনেকেই ভেবে নিয়েছিল ড্র হতে যাচ্ছে এই ম্যাচ। কিন্তু শেষ দুই দিনে রোহিত শর্মার দল যা করে দেখিয়েছে তা ইংল্যান্ডের বাজবলকেও হার মানিয়েছে। দুই দিনের নাটকীয়তায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

কানপুর টানা দুই দিন বৃষ্টি শেষে খেলা মাঠে গড়ালে চতুর্থ দিনে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে টি-টোয়েন্টি খেলা শুরু করে ভারত। ৩৫ ওভারে ৯ উইকেট ব্যাট করে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। এতে ৫২ রানের লিড পায় তারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৯৫ রানের মামুলি লক্ষ্য পায় স্বাগতিকরা। জবাব দিতে এক সেশন এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে রোহিত-কোহলিরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৭ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন রোহিত। এরপর ১০ বলে ৬ রান করে মিরাজের দ্বিতীয় শিকার হন শুভমান গিল। তবে জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে বিরাট কোহলি।

শেষ পর্যন্ত ৪৫ বলে ৫১ রান করে জয়সাওয়াল আউট হলেও, কোহলির অপরাজিত ২৯ রানে ভর করে এক সেশন এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ভারতের জাসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও ১ উইকেট নেন আকাশ দ্বীপ।

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026