যুদ্ধে গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

জাতিসংঘ সোমবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জেনেভা থেকে এএফপি জানায়, ইউএন স্যাটেলাইট সেন্টার (ইউএনওএসএটি) ক্ষতির মূল্যায়ন হালনাগাদ করে বলেছে যে ৩ এবং ৬ সেপ্টেম্বর সংগৃহীত অতি উচ্চ-রেজোলিউশন চিত্রাবলি থেকে দেখা যায় যে পরিস্থিতির স্পষ্ট অবনতি ঘটেছে। ‘এই বিশ্লেষণ... দেখায় যে গাজা উপত্যকার মোট কাঠামোর দুই-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ৬৬ শতাংশ মানে মোট সংখ্যা হলো এক লাখ ৬৩ হাজার ৭৭৮টি। এতে বলা হয়েছে, জুলাইয়ের প্রথম দিকের চিত্রাবলির ওপর ভিত্তি করে সর্বশেষ মূল্যায়নে ফিলিস্তিনি ভূখণ্ডের ৬৩ শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিরূপণ করা হয়েছে।

গত সোমবারের হালনাগাদ তথ্যে বলা হয়েছে যে ক্ষয়ক্ষতির মধ্যে ৫২ হাজার ৫৬৪টি কাঠামো ধ্বংস, ১৮ হাজার ৯১৩টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত, ৩৫ হাজার ৫৯১টি সম্ভবত ক্ষতিগ্রস্ত এবং ৫৬ হাজার ৭১০টি মাঝারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও বলা হয়েছে, গাজা শহর উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ৩৬ হাজার ৬১১টি কাঠামো ধ্বংস হয়েছে।

ইউএনওএসটিএ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে যে গাজা উপত্যকার প্রায় ৬৮ শতাংশ স্থায়ী শষ্যক্ষেত্র সেপ্টেম্বরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে বন্দি অবস্থায় নিহত জিম্মিদের অন্তর্ভুক্ত করে এএফপির একটি সমীক্ষা অনুসারে ইসরাইলে ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ফলেিএক হাজার ২০৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে ইসরাইলের প্রতিশোধমূলক সামরিক হামলায় গাজায় কমপক্ষে ৪১ হাজার ৬৫১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বর্ণনা করেছে।

ইউএন ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চের (ইউএনআইটিআর)অংশ, জেনেভা-ভিত্তিক ইউএনওএসএটি বলে যে তার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ মানব সম্প্রদায়কে সংঘাত-সম্পর্কিত ক্ষতির পরিমাণ নির্ণয় করতে সাহায্য করে এবং জরুরি ত্রাণ প্রচেষ্টা গঠনে সহায়তা করে।

ইউএনআইটিআরের নির্বাহী পরিচালক নিখিল শেঠ বলেছেন, গত বছর ধরে ইউএনওএসএটি’র দল গাজায় ভবন ও অবকাঠামোর ওপর সংঘাতের প্রভাব সম্পর্কে বিশ্বকে সুনির্দিষ্ট ও সময়োপযোগী অন্তর্দৃষ্টি প্রদান করতে অক্লান্ত পরিশ্রম করেছে।

Share this news on:

সর্বশেষ

img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026
img
ইতালিতে বদলাচ্ছে নাগরিকত্ব আইন Feb 02, 2026
img
পণ্য খালাসে গতি ফেরাতে কঠোর অবস্থানে নৌপরিবহন অধিদপ্তর, ১৩ ভেসেলকে জরিমানা Feb 02, 2026
img
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ Feb 02, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, আইসিসিকে গাভাস্কারের কড়া বার্তা Feb 02, 2026
img
ইসরাইলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা Feb 02, 2026