© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালে অর্জুন-মালাইকা

শেয়ার করুন:
হাসপাতালে অর্জুন-মালাইকা
entertainment-desk
০৮:৫১ পিএম | ১৪ এপ্রিল, ২০১৯

বলিউড তারকা অর্জুন-মালাইকা। অনেকদিন ধরে প্রেমের গুঞ্জন বলিউডের এই অসম জুটিকে ঘিরে। কখনো এই দেশ আবার কখনো অন্য দেশ মাতিয়ে বেড়াচ্ছেন তারা। নিত্য নতুন খবরের শিরোনাম হচ্ছেন এই জুটি।

কখনো ফ্ল্যাট কিনে আবার কখনো কোনো দেশের সি-বিচে স্নান করতে গিয়ে বিকিনিতে হাজির হচ্ছেন মালাইকা। আর পাপারাজ্জিদের ক্যামেরায় মালাইকার বিভিন্ন সময়ে সঙ্গে দেখা যাচ্ছে অর্জুনকে। এই নিয়ে বলিউডে সমালোচনার যেন শেষ নেই।

এবার ঠিক এমনই এক সমালোচনায় নতুনভাবে জড়ালেন অর্জুন-মালাইকা। ঘটনা হলো, গত পরশু অর্জুন তার গার্লফ্রেন্ড মালাইকাকে নিয়ে মুম্বাইয়ে একটি নামিদামি হাসপাতালে (লীলাবতী) উপস্থিত হন। তবে ঠিক কী কারণে সেখানে তারা গিয়েছেন, তাদের একজনও এই বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেননি। ব্যস! এরপর যা হওয়ার তাই হলো। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল তাদের হাসপাতালের উপস্থিতি। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল এই ধরনের কয়েকটি স্থিরচিত্র।

এরপর শুরু হয়ে গেলো সমালোচকদের গুঞ্জন। কী কারণে হাসাপাতালে গিয়েছেন তারা? এরপর কেউ কেউ বলতে শুরু করলো, বিয়ে না করে হাসপাতালে কী কারণে যেতে হয়, সেটা সকলেই জানে।

আবার কেউ কেউ বলছেন, হয়ত দুজনের কেউ চেকআপ করাতে গিয়েছেন। আবার অনেকেই বলছেন, হয়ত অনেকদিনের লিভ টুগেদার সম্পর্কের ফসল ফেলতে হাসপাতালে গিয়েছেন তারা। তবে যে যাই বলুক এসব সমালোচনাকে কানে নেন না অর্জুন ও মালাইকা।

এদিকে, অনেকদিন ধরে প্রেমের জোয়ারে ভাসছেন বলিউডের দুই প্রজন্মের এই দুই তারকা। কোনো ধরনের বৈধ সম্পর্ক ছাড়াই দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তারা। তবে মাঝে শোনা যায়, গেলো মাসে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা। কিন্তু সে খবর এখন পুরনো।

এদিকে, অর্জুনের বাবা প্রযোজক বনি কাপুর জানান, বিয়ে নিয়ে কোনো আলোচনা এখনো হয়নি কাপুর পরিবারে। এই ব্যাপারে সঠিক কিছু জানেন না তিনি।

 

টাইমস/জেডআই/জেডটি

মন্তব্য করুন