© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জোড়া সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার

শেয়ার করুন:
জোড়া সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার
মোজো ডেস্ক
০৫:২২ পিএম | ২৯ অক্টোবর, ২০২৪
ব্যাটিং ধাপটে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিজেদের করে নিলো দক্ষিণ আফ্রিকা। বিপরিতে এদিন নিষ্প্রভ সময় কাটালো বাংলাদেশ। একমাত্র তাইজুল ইসলাম ছাড়া বল হাতে সফল হাতে পারেননি আর কোনো বোলার। এক তরফা আধিপত্য করে গেছে প্রোটিয়া ব্যাটাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ১-০তে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মঙ্গলবার (২৯ অক্টোবর) মুখোমুখি হয় দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা।

এদিন টনি ডি জর্জির ও স্টাবসের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে সফরকারীরা। স্টাবস আউট হলেও ডি জর্জি অপরাজিত ছিলেন ১৪১ রানে। টাইগারদের পক্ষে ২টি উইকেটই নেন তাইজুল ইসলাম।

মন্তব্য করুন