নেপালকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানাতো বটেই, কখনো কোনো খেলায় দু’বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। নারীদের সামনে সুযোগ ছিল সেই ইতিহাস গড়ার। সেটিকে যথাযথভাবে কাজে লাগিয়ে নেপালের হাজার হাজার দর্শককে স্তব্ধ করে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে বাংলাদেশের কাছে পরাজিত হলো নেপাল। 

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় শুরু হওয়া ম্যাচে গ্যালারীতে উপচে পড়া ভিড় ছিল। ম্যাচটি বাংলাদেশ ২-১ গোলে জয়লাভ করে। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আমিশা। এ নিয়ে ৬ বার হৃদয় ভাঙল নেপালের। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হারিয়েছিল।

নারীদের সাফে সবচেয়ে শক্তিশালী দল ছিল ভারত। যার সাত আসরের ৫টিরই চ্যাম্পিয়ন। ২০২২ সালে ভারতের আধিপত্যের ইতি টেনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর দেশে ফিরলে ছাদখোলা বাসে করে বাঘিনীদের বরণ করে নেয় বাংলাদেশের মানুষ। তাদের বরণে কোনো কমতি ছিল না বাংলাদেশের। এবার আবার এমন বরণ হবে কিনা তা সময়ই বলে দেবে। 

অথচ আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে গোলশূন্য শেষ হয় দু’দলের ছন্দহীন প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ম্যাচ জমে উঠে। ম্যাচের ৫২তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। নেপালের ডি বক্সে বল পেয়ে মনিকা চাকমা ডানপ্রান্ত থেকে আড়াআড়ি শটে স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করেন। তবে এই গোল শোধ করতে বেশি সময় নেয়নি নেপাল। দুই মিনিট পরেই তারা ম্যাচে সমতা ফেরায়। আমিশার নেয়া শটে রূপনা চাকমা পড়ে না গেলে হয়তো লাল সবুজের বাঁচাতে পারতেন।

৮১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বাংলাদেশ। সতীর্থের কাছ থেকে কর্নার কিক-জোনে বল ঋতুপর্ণা চাকমা। তাতে টেক্কা দিচ্ছিলেন নেপালের দুই খেলোয়াড়। সেখান থেকেই শট নেন ঋতু। নেপাল গোলরক্ষক হাত লাগাতে সক্ষম হলেও বলের গতিরোধ করতে পারেননি, বাংলাদেশ এগিয়ে যায় ২-১ গোলে।

শেষদিকে উভয় দলই আরও কয়েকটি আক্রমণ শানায়। কিন্তু শেষ পর্যন্ত কেউই আর জালের দেখা পায়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় সাবিনা খাতুনদের উল্লাস।

Share this news on:

সর্বশেষ

img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026