সেই পুলিশ কর্মকর্তা শহিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৬ জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর দির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হয়। এরপর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে, গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে ঢাকায় শাহবাগ থানায় রাখা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তার আতংকে এতদিন গা ঢাকা দিয়েছিলেন শহিদুল। অবৈধ পথে দেশত্যাগেরও পরিকল্পনা ছিল তার।

এদিকে ১৫ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু হবে আশা করছেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে, ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলেই মরদেহের স্তূপে আরও মরদেহ তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

Share this news on:

সর্বশেষ

img
শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর Dec 10, 2025
img
রোহিঙ্গাদের জমিতে আরকান আর্মির ‘নতুন বসতি’ নির্মাণ Dec 10, 2025
img
কোন আসনে এনসিপির প্রার্থী কে? Dec 10, 2025
img
আসন্ন নির্বাচনী দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস Dec 10, 2025
img
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা Dec 10, 2025
img
প্রথম ধাপে ১২৫ জনের নাম ঘোষণা করল এনসিপি Dec 10, 2025
img
আবার ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন Dec 10, 2025
img
তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আব্বাস Dec 10, 2025
img
না পাওয়া মানেই শেষ নয়: কঙ্গনা রানাউত Dec 10, 2025
কোরআন বোঝার সহজ উপায় | ইসলামিক টিপস Dec 10, 2025
img
আমাদের রাজস্ব-জিডিপি অনুপাত উগান্ডার চেয়েও খারাপ Dec 10, 2025
img
ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৯২ হাজার Dec 10, 2025
img
আজ শুরু হচ্ছে বিজয় বইমেলা ২০২৫ Dec 10, 2025
img
শুটিং সেটে বিশৃঙ্খলা, দিলজিতকে ঘিরে নতুন বিতর্ক Dec 10, 2025
img
মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপি নেতার Dec 10, 2025
img
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০ Dec 10, 2025
img
কুষ্টিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ১৩ Dec 10, 2025
img
কোরিয়ান উপদ্বীপে আবারও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া Dec 10, 2025
img
মোহাম্মদপুরের মা-মেয়ে হত্যাকাণ্ডে পরিচয় মিলেছে সেই গৃহকর্মীর Dec 10, 2025
img

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ ঘটনায়

জয় ও পলকের বিরুদ্ধে শুনানি আজ Dec 10, 2025