যে দুই কারণে হঠাৎ স্বর্ণের দরে বড় পতন

Bangal
টানা তিন দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সইয়ের সম্ভাবনার খবর এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করে ঘোষণা দেওয়ার পরপরই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টা ১ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৩.৪ শতাংশ কমে ২,৬১৯ দশমিক ৬৬ ডলারে নেমে আসে, যা ৭ জুনের (১৭২ দিন) পর সবচেয়ে বড় দৈনিক পতন। ইউএস গোল্ড ফিউচারস ৩.৫ শতাংশ কমে ২,৬১৮ দশমিক ৫০ ডলারে স্থির হয়। গত সপ্তাহের টানা ঊর্ধ্বগতির পর ক্রেতাদের আগ্রহে ভাটা নামায় স্বর্ণের বাজারে বেচাবিক্রি কমে যায়। খবর রয়টার্সের।

ট্রেজারি সেক্রেটারি পদে স্কট বেসেন্টের মনোনয়ন যুক্তরাষ্ট্রের ঝুঁকির প্রিমিয়াম কমিয়ে দিয়েছে, এমন মন্তব্য করেছেন টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল ঘালি।

এর চেয়েও বড় কথা, ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তির শর্ত নিয়ে একমত হয়েছে ইসরায়েল ও লেবানন, এ খবরে স্বর্ণের দাম আরও নিচে নেমে যায়, তিনি যোগ করেন।

ঐতিহ্যগতভাবে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় স্বর্ণ। এর মধ্যে রয়েছে প্রচলিত যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ। বেশ কয়েকজন বাজার বিশ্লেষকের মতে, বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে স্কট বেসেন্ট কিছুটা কম নেতিবাচক প্রভাব ফেলতে পারেন বলে ধারণা করেন ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে যায়, যা মার্চ ২০২৩ সালের পর সেরা সাপ্তাহিক উত্থান। এরপরই সোমবার এশিয়ার বাজারে স্বর্ণের দাম ৬ নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। শুক্রবার রাতে স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি পদে মনোনয়ন দিয়ে কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটান ডোনাল্ড ট্রাম্প।

Share this news on:

সর্বশেষ

img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026