যে কারণে টাকা ছাপানোর সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক

অতীতের মতো টাকা ছাপিয়ে সরকারকে বা কোনো ব্যাংককে অর্থ দেয়া হবে না- গত আগস্টে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে ৬টি দুর্বল ব্যাংককে দেয়ার কথা জানিয়েছেন গভর্নর। একইসঙ্গে রোববার (১ ডিসেম্বর) থেকে এসব ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন বলেও জানান তিনি। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন।

প্রশ্ন উঠছে, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংককে কেন সরে এলো? আর এর প্রভাবই বা কী হতে পারে? তাছাড়া টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার পদক্ষেপই বা কতটা ফলপ্রসূ হবে? তবে বাংলাদেশ ব্যাংক বলছে, একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে, তেমনি সেই টাকা বাজার থেকে তুলেও নেয়া হবে। ফলে মূল্যস্ফীতিকে ঠিক রাখার প্রচেষ্টা থেকে পিছিয়ে যাচ্ছেন না। 

সংকটে থাকা ন্যাশনাল, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন- এই ছয় ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে ২২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসব ব্যাংকের আমানতকারীরা যেন তাদের টাকা ফেরত পান, সেই চিন্তা থেকেই টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রীয় ব্যাংক এই সহায়তা দিচ্ছে। 

তিনি বলেন, ইতোমধ্যে ২২ হাজার কোটি টাকার ওপরে আমরা দিয়েছি। আমরা মনে করি, এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেয়া যাবে, কোনো অসুবিধা নাই।

গভর্নর বলেন, গ্রাহকদের বলবো আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে মাথাব্যথা আমাদের। আমরাই সমাধান করব।

Share this news on:

সর্বশেষ

img
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান Feb 05, 2026
img
টিআরপি তালিকায় যুগ্ম শীর্ষে পরশুরাম ও পরিণীতা Feb 05, 2026
img
পাকিস্তানকে রাজি করাতে দায়িত্ব দিয়েছেন ইমরান খাজাকে Feb 05, 2026
img
সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেয়া হলেও বাস্তব পরিস্থিতি সাংঘর্ষিক: গোলাম পরওয়ার Feb 05, 2026
img
আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে : আমীর খসরু Feb 05, 2026
img
উটকে দেয়া হবে পাসপোর্ট Feb 05, 2026
img
রাশিয়ার সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত : জেলেনস্কি Feb 05, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 05, 2026
বিয়ে হোক আস্থায়, সম্পর্ক হোক সম্মানে Feb 05, 2026
img
আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা Feb 05, 2026
img
ফেডারেশনের ব্যর্থতায় এশিয়ান মঞ্চে যাওয়া হল না বাংলাদেশ সাইক্লিস্টদের Feb 05, 2026
img
গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষায় ভোটাধিকার প্রয়োগ করুন : জোনায়েদ সাকি Feb 05, 2026
img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026