© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় ক্রিকেটের সম্পর্কের ইতি টানবে ভারত?

শেয়ার করুন:
পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় ক্রিকেটের সম্পর্কের ইতি টানবে ভারত?
মোজো ডেস্ক
১২:০৫ এএম | ১২ ডিসেম্বর, ২০২৪
পাকিস্তানের পর এবার বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় ক্রিকেটের সম্পর্কের ইতি টানবে ভারত! পশ্চিমবঙ্গের বিজেপির বিধায়ক তথা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সদস্য অশোক দিন্দার কথা শুনলে আপনার এমনটাই মনে হবে।

বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন শেষে অশোক দিন্দা বাংলাদেশকে উদ্দেশ্য করে রীতিমত অবমাননাকর প্রস্তাব দেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। 

ভারতের জাতীয় দলের এই সদস্যের প্রস্তাব আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো খেলা হলে বাংলাদেশ যেন লিখিত ঘোষিতভাবে ভারতের কাছে ক্ষমা চায়। সিএবি সদস্য অশোক দিন্দার দাবি ভারতের জাতীয় পতাকার যেভাবে বাংলাদেশের অবমাননা হচ্ছে তাতে আগামীদিনে ভারত বাংলাদেশের ম্যাচ হলেই যেন বিসিসিআই তার আগে বাংলাদেশের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নেয়। তার দাবি বিসিসিআই অবিলম্বে লিখিত জবাব চেয়ে ই-মেইল করুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে। 

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন বিসিসিআই এমন পদক্ষেপ নিলে চূড়ান্ত অবনতি হতে পারে ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে। হতে পারে অবমাননা কর প্রস্তাব মনে করে দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ম্যাচে ইতি টানতে পারে বাংলাদেশ।

মন্তব্য করুন