© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট শুরু

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট শুরু
মোজো ডেস্ক
০২:৩৪ পিএম | ১৪ ডিসেম্বর, ২০২৪
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিশংসনের প্রস্তাবের ওপর ভোট শুরু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে দেশটির সংসদে ভোট দেয়া শুরু করেছেন আইনপ্রণেতারা। খবর রয়টার্সের।

তবে নতুন এই অভিশংসন প্রস্তাব ব্যর্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। কারণ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইউনের পিপল পাওয়ার পার্টি (পিপিপি) এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ার সিদ্ধান্তে এখনো অটল রয়েছে। তবে পিপিপির সাতজন সদস্য প্রকাশ্যে বলেছেন, তারা অভিশংসনের পক্ষে ভোট দেবেন।

দক্ষিণ কোরিয়ার সংসদের বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ। তাদের সংসদে ১৯২টি আসন রয়েছে। তবে ৩০০ আসনের সংসদে অভিশংসন প্রস্তাব পাস করাতে ক্ষমতাসীন দলের অন্তত আটজন সদস্যের ভোট তাদের প্রয়োজন হবে।

গত ৩ ডিসেম্বর সামরিক শাসন আরোপ করেন ইউন। তবে বিরোধী এমপি ও জনরোষের মুখে ঘোষণার মাত্র ছয় ঘণ্টার মধ্যেই তা বাতিল করেন তিনি। এরপর থেকেই দক্ষিণ কোরিয়ায় সাংবিধানিক সংকট দেখা দেয়। আইনের লঙ্ঘনের অভিযোগে ইউনের পদত্যাগের দাবি জোরদার হয়। সৃষ্টি করে।

বিরোধী দলগুলো নতুন করে অভিশংসনের ভোট শুরু করেছে। এই ভোটের আগে দেশের রাজপথে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ইউনের রক্ষণশীল পিপিপি এক সপ্তাহ আগে প্রথম অভিশংসন ভোট বর্জন করেছিল। ফলে কোরাম পূরণ হয়নি।

শনিবারও ভোটের আগে পিপিপি আইনপ্রণেতারা বৈঠক করে তাদের অভিশংসনের বিরোধিতার অবস্থান নিশ্চিত করেছেন। যদিও এবার দলীয় সদস্যদের ভোটে অংশগ্রহণের স্বাধীনতা দেয়া হয়েছে। পিপিপি নেতা হান ডং-হুন দলের সদস্যদের এবার অভিশংসনের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি শনিবার বলেছে, ইউনের ‘পাগলামি’ আর সহ্য করা সম্ভব নয়। এক বিবৃতিতে দলটি বলেছে, অভিশংসনের প্রস্তাব প্রত্যাখ্যান করার মানে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

মন্তব্য করুন