© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয়বারের মতো ‘সিঙ্গেল’ হলেন জোলি

শেয়ার করুন:
তৃতীয়বারের মতো ‘সিঙ্গেল’ হলেন জোলি
entertainment-desk
০৫:৪০ পিএম | ১৯ এপ্রিল, ২০১৯

অ্যাঞ্জেলিনা জোলি। এই অভিনেত্রী হলিউড পাড়ায় বারবার খবরের শিরোনাম হচ্ছেন বিয়ে ও ডিভোর্স নিয়ে। গেলো ক’দিন আগেও তাকে নিয়ে বড় করে খবর বেরিয়েছে, চতুর্থবারের মত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

এদিকে, এই সময়ে এসে আবারো খবর প্রকাশিত হলো অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে। সেটিও বিশেষ কোনো খবর নয়, এবার চাউর হয়েছে তার ডিভোর্সের খবর। আরেক হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে চলেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

লস এঞ্জেলসের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, বিচারক জন ডব্লিউ ওডেরকার্ক শুক্রবার রায় দিয়েছেন, এখন থেকে তারা আর বিবাহিত নন। এরই মধ্যে জোলিও নিজের নাম থেকে পিটের নামটি সরিয়ে ফেলেছেন।

তবে এই সাবেক দম্পতির আইনজীবীরা বিভাজিত রায় চেয়েছিলেন, যার অর্থ হলো বিবাহিত দুজন ব্যক্তি বিচ্ছেদের সকল কাজ সম্পন্ন হওয়ার আগেই তারা সিঙ্গেল হিসেবে ঘোষণা করতে পারবেন। সে ধারাবাহিকতায় এবার জোলিও তৃতীয়বারের মত ‘সিঙ্গেল’ হলেন।

৪৩ বছর বয়সী জোলি এবং ৫৫ বছর বয়সী সাবেক স্বামী ব্র্যাড পিটের ছয়টি সন্তান রয়েছে। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। তবে দুই বছর যেতে না যেতে ২০১৬ সালে এসে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দম্পতি। বিভিন্ন কাগজপত্র ও আইনি জটিলতায় আরো দুই বছর লেগে যায়, সে ডিভোর্স সম্পন্ন হতে। তবে বর্তমানে পুরোপুরি ‘সিঙ্গেল’ হয়েছেন জোলি।

জোলি প্রথমবার অভিনেতা জনি লি মিলার, দ্বিতীয়বার বিলি বব থর্নটন ও তৃতীয়বার ব্রাড পিটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এবার শোনা যাচ্ছে, ব্রিটিশ এক ধনাঢ্য সমাজকর্মীর সঙ্গে এক বছর ধরে প্রেম করছেন অভিনেত্রী জোলি। সবকিছু ঠিক থাকলে এই বছরই তাকে বিয়ে করবেন তিনি।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন