© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিরেছেন পিয়া বিপাশা

শেয়ার করুন:
ফিরেছেন পিয়া বিপাশা
own-reporter
১২:৩৯ পিএম | ২০ এপ্রিল, ২০১৯

মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। বেশ কিছুদিন ধরে আড়ালে ছিলেন তিনি। মিডিয়ায় কোনো খোঁজ-খবরই ছিল না তার। তবে ফেসবুক ম্যাসেঞ্জারে বৃহস্পতিবার কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। সেখানে তিনি জানালেন নতুন একটি খবর। জানালেন আবার কাজে ফিরেছেন তিনি।

পিয়া আরো বলেন, ‘মাঝে কিছুটা সময় কাজ করিনি। আর ফেসবুকেও তেমন ছিলাম না। তাই কাজের খবর জানাতে পারিনি। তবে এখন পুরোদমে কাজ করব।’ সম্প্রতি একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন পিয়া বিপাশা। বললেন, ‘অঙ্কুরের নির্দেশনায় প্রাণ লাচ্ছির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শেষ করলাম। এরমধ্যে আরেকটি ওয়েব সিরিজে কাজ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। গল্পটিও বেশ দারুণ। শুনে অভিভূত হয়েছি। আর ওয়েব সিরিজটিতে আমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ইমন।’

পিয়া বিপাশা আরো বলেন, ‘পরিচালক এখনো সিরিজটির নাম ঠিক করতে পারেননি। তাছাড়া বর্তমানে আরো কিছু শোবিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। সত্যি বলতে, এতদিন ভালো কাজের অপেক্ষায় ছিলাম। এখন সে অপেক্ষার প্রহর শেষ হয়েছে।’

পিয়া বিপাশা বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিও’র মডেল হয়েছেন। ইতোমধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ শিরোনামের গানের মডেল হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। এরপর ইমরানের গানেও মডেল হিসেবে দেখা গেছে এই অভিনেত্রীকে। এছাড়াও বেশকিছু খণ্ড নাটকে কাজ করেছেন পিয়া বিপাশা। ছোট পর্দার বাইরে ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় প্রথম নিজের নাম লেখান তিনি। এ ছবি মুক্তির পর রাকিবুল আলম রাকিবের ‘মনের রাজা’ ছবিতেও অভিনয় করেন পিয়া বিপাশা। তবে ছবিটির কাজ এখনো শেষ হয়নি।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন