সাইফ ও হেলস ঝড়ে বিধ্বস্ত সিলেট, চতুর্থ জয় রংপুরের

বিপিএলের ১১তম আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিয়ে সিলেট পর্বে মাঠে নেমেছিল সোহানরা। যেখানে স্বাগতিক সিলেটকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে বসুন্ধরা গ্রুপের দলটি। এতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করল রংপুর।

সোমবার (৬ জানুয়ারি) আগে ব্যাট করে রংপুরকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল সিলেট। জবাব দিতে নেমে ৬ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ৫ বলে শূন্য রান করে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন আজিজুল হক। তবে তিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন সাইফ হাসান। তাকে সঙ্গে দেন অ্যালেক্স হেলস। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলেছে বসুন্ধরা গ্রুপের দলটি।

৩১ বলে ফিফটি তুলে নেন সাইফ। হেলস শুরুতে দেখে শুনে ব্যাট চালালেও ৩১ ফিফটি তোলার পর তাণ্ডব শুরু করে। ৪৯ বলে ৮০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন সাইফ।

অপর প্রান্ত থেকে ৫৪ বলে বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন হেলস। পরের দুই বলে ছক্কা হাঁকিয়ে এক ওভার আগেই রংপুরকে জয়ে বন্দরে পৌঁছে দেয় এই ইংলিশ তারকা। ৫৬ বলে ১১৩ রান করেন তিনি।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুটি উইকেট শিকার করেন তানজিম সাকিব।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটকে দুর্দান্ত শুরু এনে দেন রনি তালুকদার ও জর্জি মানজি। দুজনের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে ইনিংস বড় করতে পারেননি মানজি। ১২ বলে ১৮ রান করে আউট হন তিনি।

তিনে ব্যাট করতে নামা জাকির হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ওপেনার। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি।

৩২ বলে ৫৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন রনি। ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন আইরিশ ব্যাটার পল স্ট্রালিং। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জাকির। ৩৬ বলে ফিফটি তুলে নেন তিনি। পঞ্চম উইকেটে তাকে সঙ্গে দিয়ে ব্যাট চালাতে থাকেন টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোন্স।

১৯তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন জাকির। ২০তম ওভারে জাকের আলী ৩ এবং অ্যারন জোন্সের ১ ছক্কাতে ২৭ রান তোলে সিলেট। এতে জাকেরর ৫ বলে ২০ রান এবং অ্যারন জোন্সের ১৯ বলের অপরাজিত ৩৮ রানে ভর করে ২০৫ রানের বড় পুঁজি পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স।

Share this news on:

সর্বশেষ

img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026