খালেদাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

অর্ধযুগেরও বেশি সময় পর দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার এই সফর ঘিরে দলের নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হয়েছেন।

তারা সাবেক এই প্রধানমন্ত্রীকে সশরীরে হাজির থেকে বিদায় জানাতেই গুলশানে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন খালেদা জিয়া।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন বিএনপি চেয়ারপারসন। তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও অন্য যে কোনো দিনের চেয়ে বেশি।

জানা গেছে, রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে গুলশান-২ নম্বর গোলচত্বর ও কাকলী গোলচত্বর হয়ে শাহজালাল বিমানবন্দরের দিকে এগোবে।

খালেদা জিয়াকে লন্ডনে পৌঁছে দিতে কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছে।
এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিকেল ৩টার দিকে ফিরোজায় প্রবেশ করেন বলে জানা গেছে।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি।

Share this news on:

সর্বশেষ

img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026