© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলকাতার ছবিতে আইরিন

শেয়ার করুন:
কলকাতার ছবিতে আইরিন
own-reporter
০১:১৩ পিএম | ২০ এপ্রিল, ২০১৯

চিত্রনায়িকা আইরিন। ঢালিউড চলচ্চিত্রে ভালো ভালো কাজ করে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার বিদেশের মাটিতেও নিজের অভিনয় প্রতিভা তুলে ধরতে চান আইরিন। এতদিন সেই সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। তবে এবার সে সময় এসেছে তার।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির সঙ্গে ফেসবুক ম্যাসেজে আলাপকালে তিনি জানালেন নতুন একটি খবর। বললেন, একটি ছবিতে কাজ করতে শুক্রবার কলকাতায় পৌঁছেছেন আইরিন।

কলকাতার ছবিতে এটিই প্রথম কাজ আইরিনের। এর আগে বিদেশের কোনো ছবিতে কাজ করেননি তিনি। তাই বেশ উচ্ছ্বসিত এই নায়িকা। জানালেন, ছবির শুটিং করতে প্রথম ভারতে এসেছি। এটা সত্যিই আমার জন্য বিশেষ আনন্দের। ছবির নাম ‘শিবরাত্রি’। এখানে আমার চরিত্রের নাম অঞ্জলী। আর এই ছবিতে আমার সহশিল্পী হিসেবে থাকবেন কলকাতার অভিনেতা সুমন। ছবিটি পরিচালনা করবেন রাজাদীপ্ত বন্দ্যোপাধ্যায়।  আগামী ৩ মে পর্যন্ত কলকাতায় ছবিটির শুটিং চলবে বলে জানান আইরিন।

দুই বছর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আইরিন অভিনীত ‘একজন কবির মৃত্যু’ ছবিটি প্রদর্শিত হয়। সেই ছবিতে তার অভিনয় দেখে মুগ্ধ হন চলচ্চিত্রবোদ্ধা দেবাশীষ ব্যানার্জি। তার মাধ্যমেই মূলত ‘শিবরাত্রি’ ছবিতে কাজ করার সুযোগ হয় আইরিনের।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন