© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিসির ক্ষমতা পাকাপোক্ত করতে মিশরে চলছে ভোট

শেয়ার করুন:
সিসির ক্ষমতা পাকাপোক্ত করতে মিশরে চলছে ভোট
international-desk
০১:৪৪ পিএম | ২০ এপ্রিল, ২০১৯

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সরকারের শাসনকে আরো সুদৃঢ় করতে শনিবার দেশটিতে গণভোট শুরু হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ সত্ত্বেও তিন দিনব্যাপী এই ভোটগ্রহণের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তনকে মঞ্জুর করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে আরব বিশ্বের সবচেয়ে বৃহৎ এ দেশে সিসির মেয়াদ অন্তত ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হবে। খবর এএফপি’র।

ভোটের পর সংবিধান সংশোধন করে ৬৪ বছর বয়সী সিসি নতুন করে আরো ছয় বছর মেয়াদে দেশ শাসনের সুযোগ পাবেন। এর মাধ্যমে বিচার বিভাগের ওপর তার নিয়ন্ত্রণও আরো বাড়বে এবং এটা সামরিক বাহিনীকে রাজনৈতিক ক্ষেত্রে অধিকতর প্রভাব বিস্তারের সুযোগ করে দিবে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন