© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা

শেয়ার করুন:
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
১১:৩৭ এএম | ১৩ জানুয়ারি, ২০২৫
কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুড়ছে দাবানলে। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয়-সম্পত্তি। প্রাণ হারিয়েছেন অনেক মানুষ।এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ৬০ জন দমকলকর্মী পাঠাচ্ছে তার দেশ।

রোববার (১২ই জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন ট্রুডো।

উল্লেখ্য, চলমান এই দাবানল প্রশান্ত মহাসাগরীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসকে যেন তছনছ করে ফেলেছে। ইতোমধ্যেই প্রায় পৌনে দুই লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি ঘর ছেড়েছেন। সেইসাথে দাবানলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে একাধিক মার্কিন গণমাধ্যম।

মন্তব্য করুন