কেন বিদায়ী ভাষণে জনগণকে সতর্ক করলেন প্রেসিডেন্ট বাইডেন?
ছবি: সংগৃহীত
১১:২০ এএম | ১৬ জানুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের আগে স্থানীয় সময় বুধবার বিদায়ী ভাষণ দেন তিনি।
জনগণের উদ্দেশে বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে একতাবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া ভাষণে জনগণকে সতর্ক করে বাইডেন জানান, সবার মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে, খর্ব হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতাও। জনগণ ভুল ও অপতথ্যর নিচে চাপা পড়েছে অভিযোগ করে এই বিদায়ী প্রেসিডেন্ট জানান, সামনের দিনগুলোতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। ক্ষমতাশালীরা অনিয়ন্ত্রিত প্রভাব খাঁটিয়ে যুক্তরাষ্ট্রের সব সফলতা নষ্ট করে দিতে চায়।
টিএ/
ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পাঁচ দিন আগে বাইডেনের বিদায়ী ভাষণকে স্বাগত জানিয়েছে ডেমোক্র্যাট শিবির। বাইডেনের এই ভাষণ ওভাল অফিস থেকে তার পঞ্চম এবং শেষ আনুষ্ঠানিক ভাষণ। আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডনাল্ড ট্রাম্প।