© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার আগুন টর্নেডোর শঙ্কায় রেড ফ্ল্যাগ জারি করল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
এবার আগুন টর্নেডোর শঙ্কায় রেড ফ্ল্যাগ জারি করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
১২:৪২ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৫
ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে পুড়ছে ক্যা লিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। সর্বোচ্চ সতর্কতা ‘রেড ফ্ল্যাগ’ জারি করে, এ অঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিসেস।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন ফায়ারকর্মীরা। এদিকে, সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাসের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দাবানল নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে কর্তৃপক্ষ। 

স্যান্তা অ্যানার ঘূর্ণিতে আগুন টর্নেডোর সৃষ্টি হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমন ঘটনা ঘটলে দাবানল ছড়িয়ে পড়তে পারে গোটা লস অ্যাঞ্জেলেসে। গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় এবং দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে। মারাত্মক শুষ্ক আবহাওয়া, তীব্র ঝড়ো বাতাস ও জ্বলতে থাকা দাবানল থেকে নতুন দাবানল সৃষ্টির ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।    

টিএ/

যুক্তরাষ্ট্রের সবচেয়ে অভিজাত শহর লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে হলিউড হিলসের কোল ঘেঁষা অভিজাত এলাকা প্যা সেফিক প্যা লিসেড, মালিবু, আলটেডেনায়। এই শহরগুলোতেই আবাস গড়েছিলেন হলিউডের বাঘা বাঘা শিল্পী, অভিনেতা ও কলা-কৌঁসুলিরা। দাবানলে পুড়ে খাক শহরগুলোর প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়িঘর ও স্থাপনা।

মন্তব্য করুন