© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ঘিরে পার্লামেন্টে প্রশ্নের মুখে বৃটিশ প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ঘিরে পার্লামেন্টে প্রশ্নের মুখে বৃটিশ প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সাব্বির আহমেদ, মোজো এডিটর-ইন-চিফ
০১:২৬ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৫
টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ঘিরে এবার পার্লামেন্টে জবাবদিহিতার মুখে পড়লেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। স্থানীয় সময় বুধবার বিষয়টি পার্লামেন্টে তোলেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডনক। বলেন, টিউলিপকে ঘিরে বিতর্ক সামাল দিতে ব্যর্থ হয়েছেন স্টার্মার। এমনকি টিউলিপের পদত্যাগের বিষয়ে ক্ষমতাসীন দলের নেতা হিসেবে স্টার্মারের সিধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 

দুর্নীতির অভিযোগ ওঠার পর তীব্র সমালোচনার মুখে ১৪ জানুয়ারি পদত্যাগ করেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তিনি দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন। দুঃখ ভারাক্রান্ত মনে সে পদত্যাগপত্র গ্রহণ করে টিউলিপকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী স্টার্মার।

এতেই বিতর্কে জড়ান লেবার দলের নেতা। বেইডনকের ভাষ্য, দুর্নীতি ও ফৌজদারি অভিযোগ ওঠা মন্ত্রীর পদত্যাগে প্রকাশ্যে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ জনগণকে কি বার্তা দেয়? তিনি টিউলিপকে কেবল ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখেছেন। অথচ ফৌজদারি তদন্ত চলমান- এমন মন্ত্রীকে সহমর্মিতা জানানো দলীয় নেতাদেরও ভুল ইঙ্গিত দিচ্ছে। 

দেশের বাজারে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি যখন নিয়ন্ত্রণের বাইরে, এমন পরিস্থিতে সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে উদ্ভুত সংকটে স্টার্মার মনোযোগ হারিয়েছেন বলে অভিযোগ করেন বেইডনক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে ক্ষমতাসীনদের নিরপেক্ষ থাকারও আহ্বান জানান তিনি। 
 
জবাবে স্টার্মার জানান, সাবেক সিটি মিনিস্টার নিজের বিষয়টি স্বাধীন উপদেষ্টার কাছে তুলে ধরেছেন। উপদেষ্টা এখানে কোনো অনিয়ম পাননি। এবং সম্পূর্ণ প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করছেন টিউলিপ।

টিএ/

মন্তব্য করুন