টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক
ছবি: সংগৃহীত
০৫:১৭ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৫
যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রীর দায়িত্ব পালনকরা টিউলিপ নিজেই দুর্নীতিবাজ। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন টেক জায়ান্ট ইলন মাস্ক। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে এই ধনকুবের লেখেন, ‘শিশুকল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী এমন ব্যক্তিদের রক্ষা করেছেন যারা নির্দয়ভাবে অন্যদের শোষণ করেছেন। লেবার পার্টির দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।’
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ, আওয়ামীঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়াসহ নানা অভিযোগে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন টিউলিপ। গত ১৪ জানুয়ারি বৃটিশ প্রধানমন্ত্রী ও ঘনিষ্ঠ বন্ধু কিয়ার স্টার্মারের কাছে পদত্যাগপত্র জমা দেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।
খালা শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে আন্তর্জাতিক পরিসরে সমালোচনার ঝড় ওঠে টিউলিপকে নিয়ে। তীব্র কটাক্ষের মুখে পদত্যাগ করেও রেহাই পাননি তিনি। বিশ্বের শীর্ষ ধনকুবেরের পোস্টই তার প্রমাণ।
এদিকে টিউলিপের বিরুদ্ধে তদন্তের ভার দেয়া হয় স্বাধীন উপদেষ্টার হাতে। তিনি জানান, এই বৃটিশ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি। তবে তার দুর্ভাগ্য, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে পারিবারিকভাবে জড়িত। বাংলাদেশেও টিউলিপের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান ওই উপদেষ্টা।
টিএ/