© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধূমপান নয়, এখন সুস্থ জীবনের পথে আমির খান!

শেয়ার করুন:
ধূমপান নয়, এখন সুস্থ জীবনের পথে আমির খান!

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৫:৩৮ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৫
আমির খানের ছেলে জুনায়েদ খান অভিনীত প্রথম ছবি ‘লভেয়াপা’ মুক্তির অপেক্ষায়। ছবিতে জুনায়েদের বিপরীতে অভিনয় করছেন খুশি কাপুর, আর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান নিজেই। এই উপলক্ষে নিজের জীবনের একটি বড় সিদ্ধান্ত শেয়ার করেছেন বলিউডের এই সুপারস্টার।

দীর্ঘদিনের অভ্যাস ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। নিজের ছেলের প্রথম ছবি মুক্তির আগেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। আমির বলেন, "অনেকদিন ধরেই ধূমপান ছেড়ে দেওয়ার চিন্তা করছিলাম। অবশেষে, জুনায়েদের প্রথম ছবির আগেই এই সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি আরও জানান, সিগারেটের বদলে এখন পাইপে সুইচ করেছেন, কারণ তামাকের প্রভাব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং কাউকেই এটি করতে উত্সাহিত করা উচিত নয়।

আমির আরও বলেন, “আমি একপ্রকার মানত করেছিলাম, এই ছবি সফল হোক বা না হোক, আমি একজন বাবা হিসেবে নিজের দিক থেকে ধূমপান ছেড়ে দেব।”

গত বছর নেটফ্লিক্সে ‘মহারাজ’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিল জুনায়েদ খান, আর এবার বড় পর্দায় তার বহু প্রতীক্ষিত ছবি ‘লভেয়াপা’ মুক্তি পেতে চলেছে ৭ ফেব্রুয়ারি। আমির খানকে পরবর্তীতে দেখা যাবে 'সিতারে জমিন পার' ছবিতে।

মন্তব্য করুন