‘কাহোনা পিয়ার হ্যায়’ সিনেমার অজানা তথ্য জানালেন আমিশা
ছবি: সংগৃহীত
০৫:৪৭ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৫
বলিউডে এক সময়ের সাড়া জাগানো ছবি ‘কাহোনা পিয়ার হ্যায়’-এর মুখ্য চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও আমিশা প্যাটেল। সম্প্রতি তাদের এই ছবিটি মুক্তির ২৫ বছর পূর্তি হয়েছে। রজত জয়ন্তীর এই সেলিব্রেশনে এই ছবির নায়ক-নায়িকা হিসেবে মেতে উঠেছিলেন তারা।
১০ জানুয়ারি ২০০০ মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত ‘কহো না পেয়ার হ্যায়’। আর মুক্তির পরই রাতারাতি দেশের সেনসেশন হয়ে ওঠেন হৃতিক-আমিশা। বিশেষ করে সিনেমাটিতে হৃতিকের নাচ এবং আকর্ষণীয় অ্যাকশন দৃশ্যগুলো প্রশংসিত হয়।
সম্প্রতি ছবির ক্লাইম্যাক্স শুটিং নিয়ে এক সাক্ষাৎকারে এক অজানা তথ্য প্রকাশ্যে আনেন অভিনেত্রী আমিশা প্যাটেল। কথা প্রসঙ্গে বলেন ক্লাইম্যাক্স সিনে ঘটে যাওয়া এক দুর্ঘটনার কথা। তিনি বলেন, ‘আমরা যখন ক্লাইম্যাক্স শুট করছিলাম, যখন একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স শুট হচ্ছিল। সিনে হৃতিককে একটি বিশাল লাফ দিতে হতো এবং ও যখন সে ওই লাফটা দেয়, তখন আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ ঠিক সেই সময়ে হৃতিকের কোমর ভেঙে যায়, আমি ওই আওয়াজটা পর্যন্ত শুনেছিলাম। ও পড়ে যায় এবং ওর পিঠটা ভাঙে। মনে আছে, আমরা ভোর তিনটেয নাগাদ ওঁকে আমরা হাসপাতালে নিয়ে যাই।
এই দুর্ঘটনার পর শ্যুটিং প্রায় ছয় মাস পিছিয়ে যায়। আমিশা বলেন, "হৃতিক বিছানায় শুয়ে ছিলেন, বিশ্রামের প্রয়োজন ছিল, ফলে শ্যুটিং বন্ধ হয়ে যায়। ছবির কাজ ছয় মাস পরে শুরু হয়, যার ফলে প্রচুর অর্থ এবং সময় নষ্ট হয়েছিল।"
‘কাহোনা পিয়ার হ্যায়’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন, এবং তিনি নাকি শেষ মুহূর্তে আমিশাকে ছবিতে অভিনয়ের জন্য নির্বাচন করেছিলেন।