© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইফের উপর হামলাকারী একজন বাংলাদেশী!

শেয়ার করুন:
সাইফের উপর হামলাকারী একজন বাংলাদেশী!

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
১২:২০ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৫
সম্প্রতি বলিউড তারকা সাইফ আলি খানের মুম্বাইয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তারকা মারাত্মকভাবে আহত হন। এরপর অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

এ ঘটনায় এর আগে একজনকে আটক করে মুম্বাই পুলিশ। যদিও পরে জানানো হয়, ওই ব্যক্তি হামলার সাথে জড়িত নন।

এবার মুম্বাই পুলিশ দাবি করছে, সাইফের বাসায় হামলার মূল পরিকল্পনাকারী বাংলাদেশের নাগরিক। ওই ব্যক্তি কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে যায়। 

রোববার (১৯ জানুয়ারি) সকালে জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার রাতে তারা এই হামলার সাথে সম্পৃক্ত একজনকে আটক করেছে। তার নাম, মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।
 
"তদন্তে প্রমাণিত হয়েছে যে সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত বাংলাদেশ থেকে এসেছেন। তার কাছে কোনো ভারতীয় নথি পাওয়া যায়নি। আমরা মনে করছি তিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং এ বিষয়ে আরও তদন্ত করছি। অভিযুক্তের বিরুদ্ধে পাসপোর্ট আইন সম্পর্কিত ধারা যোগ করা হয়েছে, বলেও জানান ওই কর্মকর্তা। অভিযুক্ত অভিনেতার বাসভবনে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন।

জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, "আমরা তার কাছ থেকে এমন কিছু জিনিস উদ্ধার করেছি যা তার বাংলাদেশি হওয়ার প্রমাণ দেয়। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এবং বিজয় দাস নামে পরিচিতি লাভ করেছেন। তিনি গত চার মাস ধরে মুম্বাইয়ে একটি হাউসকিপিং সংস্থায় কাজ করছিলেন।"

অভিযুক্ত অভিনেতার বাসায় পেছনের অগ্নি নির্গমনের দরজা দিয়ে প্রবেশ করেছিল। অভিনেতার গৃহকর্মী তাকে দেখে চিৎকার করলে অভিযুক্ত আক্রমণ করে। সাইফ তাকে থামানোর চেষ্টা করলে তাকে ছয়বার ছুরিকাঘাত করা হয়, তারপর অভিযুক্ত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

প্রিয় অভিনেতার ওপর এই হামলা জাতিকে হতবাক করেছে এবং মুম্বাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিরোধী নেতাসহ চলচ্চিত্র শিল্পের সদস্যরা দেবেন্দ্র ফডণবীস সরকারকে সমালোচনা করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে যদি উচ্চ-প্রোফাইল ব্যক্তিরা এই ধরনের হামলার শিকার হতে পারেন, তবে সাধারণ নাগরিকরা কতটা নিরাপদ।

টিএ/

মন্তব্য করুন