© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বব ডিলানের গানের খসড়া বিক্রি অর্ধ মিলিয়নে

শেয়ার করুন:
বব ডিলানের গানের খসড়া বিক্রি অর্ধ মিলিয়নে

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৩:১৫ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৫
যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গায়ক-গীতিকার বব ডিলানের বিখ্যাত গান ‘মিস্টার ট্যাম্বোরিন ম্যান’–এর তিনটি খসড়া সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ৫ লাখ ৮ হাজার ডলারে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে শহরের একটি নিলামে গতকাল শনিবার এই নিলাম অনুষ্ঠিত হয়।

১৯৬৫ সালে প্রকাশিত এই গানটির খসড়াগুলো ডিলান লিখেছিলেন ১৯৬৪ সালে, নিউ জার্সিতে এক রাতে। সংগীত সাংবাদিক আল অ্যারোনোভিটজের টাইপরাইটারে গানটির তিনটি খসড়া তৈরি করেছিলেন মাত্র ২২ বছর বয়সী ডিলান। সকালে ঘুম থেকে উঠে অ্যারোনোভিটজ তাঁর বাসার আবর্জনা ঝুড়িতে এই গানটির খসড়া আবিষ্কার করেন!

এই নিলামে ডিলানের ৬০টি শিল্পকর্ম ও স্মৃতিচিহ্ন তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংগ্রহ ছিল অ্যারোনোভিটজের ব্যক্তিগত কালেকশন থেকে। নিলামে বব ডিলানের স্মৃতিচিহ্ন থেকে মোট ১৫ লাখ ডলার আয় হয়েছে। আয়োজক জুলিয়েন’স অকশনসের নির্বাহী মার্টিন নোলান একে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন।

ডিলানের ঐতিহাসিক কাজ এবং তাঁর সৃষ্টিশীলতার সাক্ষ্য হয়ে থাকা এই খসড়াগুলো সংগীতপ্রেমীদের মনে অনন্য জায়গা করে নিয়েছে।

টিএ/

মন্তব্য করুন