যেই ছুড়ি দিয়ে খুন, সেই ছুড়িতেই আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবক প্রথমে তার সাবেক স্ত্রীকে ছুরি মেরে খুন করে। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে নিজের পেটে সেই ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরতুকিতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান।

নিহত ফাহিমা আক্তার (৩০) শেরপুর সদর থানার মাইকপাড়া গ্রামের ইনতাজ আলীর মেয়ে। আর তার সাবেক স্বামী মিকটুলা মিয়া (৩৫) একই থানার মালিনপার গোনাইমিয়া গ্রামের আশকর আলীর ছেলে।

ফাহিমার বাবা ইনতাজ আলী জানান, প্রায় আড়াই বছর সংসার করার পর মাস পাঁচেক আগে ফাহিমা ও মিকটুলার বিচ্ছেদ হয়। তখন থেকে তারা আলাদা বসবাস শুরু করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হরতুকিতলা গ্রামের বাদশা মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করে আসছিলেন ফাহিমা। সোমবার রাতে মিকটুলা ওই বাসায় গিয়ে একটি চাকু দিয়ে ফাহিমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ফাহিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মিকটুলা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এলাকাবাসীর ভাষ্য, স্থানীয়রা এ সময় মিকটুলাকে ধরার জন্য ধাওয়া দিলে তিনি হাতের চাকু নিজের পেটে ঢুকিয়ে দিয়ে পাশের একটি পুকুরে লাফিয়ে পড়েন।

তারা মিকটুলা ও ফাহিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আলমগীর হোসেন মজুমদার।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026