হৃতিকের জন্য মৃত্যুর মুখে দাঁড়িয়ে ছিলেন রাকেশ!
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ২০ জানুয়ারি, ২০২৫
আশি-নব্বই দশকে আরব সাগরের পারে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের রমরমা অবস্থা। বলিউডের নায়করা তখন নানা হুমকির সম্মুখীন হচ্ছিলেন, আর নায়িকাদের কাছে আসত অশ্লীল প্রস্তাব। এমনই এক সময় রাকেশ রোশন ও তাঁর পরিবারও বিপদে পড়েন।
রাকেশ রোশনের ছেলে হৃতিক রোশনের জন্য মাফিয়া গোষ্ঠীর টার্গেট হয়ে যান রাকেশ। এক ঘটনার পর, মুম্বাই আন্ডারওয়ার্ল্ড তাঁকে গুলি করে। তবে ঈশ্বরের কৃপায় তিনি বেঁচে যান।
২০০০ সালে হৃতিকের ছবি কাহো না পেয়ার হ্যায় মুক্তি পেলে, তাঁর খ্যাতি রাতারাতি আকাশচুম্বী হয়ে যায়। কিন্তু সেই সময়েই মুম্বাই আন্ডারওয়ার্ল্ড রাকেশ রোশনকে আক্রমণ করে। মাফিয়া গোষ্ঠী চেয়েছিল হৃতিকের সঙ্গে ছবি বানাতে, কিন্তু রাকেশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরই রাকেশকে গুলি করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে রাকেশ রোশন বলেন, ‘আমি কোনওদিনই ওদের পাত্তা দেইনি। ওরা বারবার হৃতিককে নিয়ে সিনেমা করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি বরাবরই বলে গেছি, হৃতিকের ডেট ফাঁকা নেই।’
‘বিষয়টি নিয়ে ওরা আমার ওপর ক্ষুব্ধ হয়। আমাকে নির্দেশ দেয়, প্রযোজকদের সঙ্গে কথা বলে হৃতিকের ডেট ম্যানেজ করতে। সেই প্রস্তাবও প্রত্যাখান করি। যে কারণে ওরা আমার ওপর গুলি চালায়। আমাকে ভয় দেখাতে নানাভাবেই চাপ প্রয়োগ করেছিল, তবে ওদের অন্যায় আবদারের কাছে কখনো মাথা নোয়াইনি।
টিএ/