© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একসাথে অসুস্থ জয়া ও তার কুকুর

শেয়ার করুন:
একসাথে অসুস্থ জয়া ও তার কুকুর

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৬:২১ পিএম | ২০ জানুয়ারি, ২০২৫
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউডের পাশাপাশি নিয়মিত কাজ করছেন টালিউডেও। আবার বলিউডেও ওঠাবসা রয়েছে তার। তবে কাজ হোক বা ব্যক্তিগত জীবন, প্রায় সময়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল জয়ার একটি ভিডিও। তাতে দেখা যায়, গাড়িতে করে নিজের পোষা কুকুরকে কোলে নিয়ে ছুটছেন জয়া। তিনি জানান, তার এবং তার পোষ্য দুজনেরই ঠান্ডা লেগেছে এবং একসাথে চিকিৎসকের কাছে যাচ্ছেন।

রোববার দুপুরে ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নেন জয়া আহসান। তাতে দেখা যায়, তার পোষা এক দেশি কুকুরের গায়ে শীতের পোশাক। জয়া নিজেও পরে নিয়েছেন একটি কানটুপি। বোঝা যাচ্ছে, জয়া ও তার পোষ্য উভয়ই ঠান্ডা সহ্য করতে পারছেন না।

সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘আমাদের মাঝে সবচেয়ে ছোট সদস্য জিমি। আমাদের একসাথেই ঠান্ডা লেগেছে, তাই ডাক্তারের কাছে যাচ্ছি।’

ভিডিওটি প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জয়াকে, বিশেষ করে প্রাণীপ্রেমীরা তার এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি, জয়া তার ফেসবুক পেজে তিনটি পোষ্য কুকুরের ছবি শেয়ার করেছেন, যার মধ্যে দেশি কুকুরটিকে অ্যাডপ্ট করার জন্য তাকে প্রশংসিত করা হয়।

টিএ/

মন্তব্য করুন