© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণে সাত সন্দেহভাজন গ্রেপ্তার

শেয়ার করুন:
শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণে সাত সন্দেহভাজন গ্রেপ্তার

ছবি-রয়টার্স

central-desk
০৭:৪৯ পিএম | ২১ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কায় রাজধানী কলম্বোতে সিরিজ বোমা হামলার ঘটনার পর অভিযান চালিয়ে অন্তত সাত সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

তবে রোববার কলম্বোতে ওই অভিযান চালাতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তার প্রাণ গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কলম্বোর একটি বাড়িতে অভিযান চালিয়ে অন্তত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন।

তবে পুলিশ বলছে, তারা এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু সরকার সাতজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।

তবে গ্রেপ্তারকৃতদের এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। হামলাকারী এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।

এদিকে শ্রীলঙ্কায় গীর্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহত বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫০ জন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন