© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইফের নিরাপত্তার দায়িত্বে ‘কেডি পাঠক’

শেয়ার করুন:
সাইফের নিরাপত্তার দায়িত্বে ‘কেডি পাঠক’

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৪:৩৫ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৫
নতুন বছরটা মোটেও ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সাইফ আলি খানের। নিজ বাড়িতে হামলার শিকার হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানে পাঁচ দিন চিকিৎসার পর বাড়ি ফিরেছেন। এই অবস্থায় তার নিরাপত্তা আরও জোরালো করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাইফ আলি খান ও তার পরিবারের নিরাপত্তার জন্য ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রনিত রায় ও তার টিম দায়িত্ব নিয়েছে।

রনিত বলেছেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছে।’

রনিত এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। প্রতিষ্ঠানটি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো বলিউড তারকাদের নিরাপত্তা দিয়ে থাকে।

২১ জানুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভালো আছেন অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।

টিএ/

মন্তব্য করুন