ঢাকাকে হারিয়ে প্লে অফে খুলনা, রাজশাহীর বিদায়

জিতলে প্লে অফের টিকিট, আর হারলে বিদায়—এমন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও চাপ সামলে ব্যাটে-বলে বাজিমাত করেছে টাইগার্সরা। বল হাতে রীতিমতো আগুন ঝড়িয়েছেন হাসান মাহমুদ। আর ছোট লক্ষ্য তাড়ায় অপরাজিত ফিফটিতে দলকে সহজ জয় এনে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

৬ উইকেটের জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল খুলনা। সমান ১২ পয়ন্ট দুর্বার রাজশাহীরও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট পেল খুলনা। এলিমিনেটরে টাইগার্সদের প্রতিপক্ষ হতে পারে রংপুরা রাইডার্স অথবা চিটাগাং কিংস।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৮ রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

১২৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই নাঈম শেখকে হারায় খুলনা। ইনফর্ম এই ব্যাটার এদিন ২ বল খেলে ডাক খেয়েছেন। সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও। তিনে নেমে রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

১৪ রানে ২ উইকেট হারিয়ে যখন ধুঁকছে খুলনা তখন দলের হাল ধরেন মিরাজ। অ্যলেক্স রসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৬৮ রান তুলেন মিরাজ। তাতে জয়ের ভিত পায় খুলনা। রস ২২ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন অধিনায়ক।

৫৫ বলে অপরাজিত ৭৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিরাজ। এই ইনিংস খেলার পথে ৩৩ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটির মাইলফলক।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ঢাকা। বিশেষ করে তানজিদ হাসান তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ইনিংসের প্রথম ওভারেই ১৮ রান তোলেন এই ওপেনার। তবে আরেক প্রান্তে লিটন দাস বেশিক্ষণ টিকতে পারেননি।

১০ রান করে লিটন ফিরলে ভাঙে ২৯ রানের উদ্বোঢনী জুটি। এরপর হাবিবুর রহমান সোহান ও ফরমানুল্লাহরাও দ্রুত সাজঘরে ফিরেছেন। তাদের ব্যর্থতার মাঝেও এক প্রান্তে ঝড় তোলেন তামিম। ৭ ছক্কায় ২৮ বলে স্পর্শ করেন হাফ সেঞ্চুরি। এরপর অবশ্য আর বেশি দূর এগোতে পারেননি। ৩৭ বলে ৫৮ রানে থেমেছেন এই ওপেনার। 

তামিম ফেরার পর ধস নামে ঢাকার ব্যাটিং লাইনআপে। থিসারা পেরেরা, রিয়াজ হাসান কিংবা রহমত আলিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষদিকে সাব্বির রহমান একাই চেষ্টা করেছেন। তার ১৭ বলে ২০ রানের সুবাদে শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ পেয়েছে দল।

Share this news on:

সর্বশেষ

img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026