রমজানে গরু-খাসির মাংসের দাম নিয়ে শঙ্কা

এবারের রমজানে সরকার সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দাবি, তাদের সক্ষমতা এবং পূর্বের বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বাজারে মাংসের দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে এবং ভোক্তা ও অর্থনীতিবিদরা সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দাবি তুলেছেন। মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও জানাচ্ছে যে, যদি সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা সরবরাহ দিতে প্রস্তুত থাকবে।

২০১৯ সালের পর থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রমজান মাসে সুলভ মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি করে আসছিল, যেখানে বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে ভোক্তারা দুধ, ডিম এবং মাংস পেয়েছেন। গত বছর রাজধানীর ২৫টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে এবং পাঁচটি বাজারের দোকানে প্রতিদিন ৪,০০০ থেকে ৪,৫০০ কেজি মাংস বিক্রি করা হয়েছিল।

এদিকে সরবরাহকারীরা বলছেন, যেহেতু মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা থাকাছেই, তখন গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। তারা দাবি করছেন যে, সরকার যদি সিদ্ধান্ত পরিবর্তন করে, তারা মাংস সরবরাহ করতে প্রস্তুত থাকবে।

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন জানান, ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকে। দুধ ও মুরগির মাংস বিক্রির জন্য ফ্রিজার ভ্যান ব্যবহৃত হওয়া সত্ত্বেও, গরু ও খাসির মাংস সরবরাহ না করলে তাদের আগের খরচ বহন করতে হবে। তিনি আরও জানান, মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত তাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি, তবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবারের রমজানে সুলভ মূল্যে ডিম, দুধ এবং মুরগির মাংস বিক্রি হবে, এবং মাছও সরবরাহের চেষ্টা করা হচ্ছে। তিনি গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, “ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংস সরবরাহ করা হতো, তা এবার সরবরাহ করা হবে না। গত বছরের মাংস বিক্রি নিয়ে অনেক সমস্যা হয়েছিল, এজন্য মন্ত্রণালয় উদ্বিগ্ন যে, যদি গরু ও খাসির মাংস নিরাপদে সরবরাহ করা না গেলে সেটা ক্ষতির কারণ হতে পারে।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026
img
ইউএনওর বিরুদ্ধে ইসিতে রুমিনের অভিযোগ, জনসভায়ও কড়া হুঁশিয়ারি Feb 05, 2026
img
আ. লীগের নেতাকর্মীদের কাছে বিএনপিই একমাত্র নিরাপদ দল : রাশেদ খান Feb 05, 2026
img
মুস্তাফিজকে দলে নেওয়ার পর প্রতিক্রিয়া জানালেন লাহোরের মালিক Feb 05, 2026
img
এবারের নির্বাচন হচ্ছে চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন : ডা. তাহের Feb 05, 2026
img
‘এপস্টেইন’ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ! Feb 05, 2026
img
আশা করা যায় এই জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: তাহের Feb 05, 2026