ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, শাওনের কটাক্ষ!
ছবি: সংগৃহীত
০৬:১৪ পিএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৫
অমর একুশে বইমেলার প্রথম দিনে বইমেলা প্রাঙ্গণে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে সেই পোস্টের তীব্র সমালোচনা করে পাল্টা পোস্ট দিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
শনিবার রাতে ওই পোস্টে শাওন বেশ কটাক্ষ করেই প্রেস সচিবের উদ্দেশে বলেন, মেলার প্রথম দিনে শফিকুল আলমের প্রকাশিত ছবির মাধ্যমে তার 'ডাস্টবিন মার্কা রুচি' প্রকাশের বিষয়টি প্রকাশ পেয়েছে।
শাওন তার পোস্টে বলেন, দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন।
তিনি আরও লেখেন, 'হায়… তবে কি বাংলাদেশ ২.০ এর ক্ষমতাবানরা ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন! ভাগ্যিস, এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই…।'
এর আগে সকালে বইমেলার প্রথম দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলার ছবি প্রকাশ করেন প্রেস সচিব। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে প্রেস সচিব লেখেন, 'শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে আবর্জনা ফেলা হচ্ছে।'
টিএ/