© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউডে রেকর্ড পারিশ্রমিকে প্রিয়াঙ্কা চোপড়া

শেয়ার করুন:
বলিউডে রেকর্ড পারিশ্রমিকে প্রিয়াঙ্কা চোপড়া

ছবি: সংগৃহীত

শারলিন
০৬:১০ পিএম | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। বেশ কিছু বছর ধরে ভারতীয় সিনেমায় অনুপস্থিত ছিলেন তিনি। তবে ভক্তদের জন্য খুশির খবর হলো এ অভিনেত্রী আবার  ফিরছেন বলিউডে। এ ফিরে আসা শুধুমাত্র কোনো সাধারণ সিনেমায় নয়, তিনি আসছেন সেরা পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমায়। আর এ সিনেমার জন্য তিনি পাচ্ছেন রেকর্ড পরিমাণ পারিশ্রমিক, যা আগে কোনো বলিউড নায়িকা পাননি।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলার সূত্রে জানা গেছে, এস এস রাজামৌলির নতুন সিনেমার জন্য প্রিয়াঙ্কা চোপড়া ৩০ কোটি রুপি (প্রায় ৪২ কোটি টাকা) পারিশ্রমিক পাচ্ছেন। এটি হিন্দি সিনেমার নায়িকাদের জন্য নির্ধারিত পারিশ্রমিকের প্রায় দ্বিগুণ। এমনকি দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী, যিনি ১৫ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন, এবার তাঁকেও ছাড়িয়ে গেছেন প্রিয়াঙ্কা।

এছাড়া, জানা গেছে, এই সিনেমাটি হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি। পরিচালনা করছেন এস এস রাজামৌলি, যিনি ‘বাহুবলী’ ছবির নির্মাতা। এই সিনেমার বাজেট দাঁড়াচ্ছে ১ হাজার কোটি রুপি! ছবিটি একটি জঙ্গলে অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে নির্মিত হবে এবং এর শুটিং হবে হায়দরাবাদ ও কেনিয়ার বিভিন্ন লোকেশনে।

এ সিনেমায় দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু ছাড়াও আরো কিছু বড় তারকা থাকতে পারেন, তবে তাদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। গুঞ্জন রয়েছে, অভিনেতা জন আব্রাহামও এই ছবির অংশ হতে পারেন। প্রথম পর্বটি ২০২৭ সালে এবং দ্বিতীয় পর্বটি ২০২৯ সালে মুক্তি পাবে। শোনা যাচ্ছে, রাজামৌলি এ ছবির শুটিং ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু করবেন।

টিএ/

মন্তব্য করুন