© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিরাটের ‘লক্ষ্মী বউ’ আনুশকা!

শেয়ার করুন:
বিরাটের ‘লক্ষ্মী বউ’ আনুশকা!
entertainment-reporter
১১:৪৬ এএম | ২৪ এপ্রিল, ২০১৯

আনুশকা শর্মা। বছর দুয়েক আগেও বলিউডের বহু সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে এখন নিজেকে অনেকটা গুটিয়ে রেখেছেন এই অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, আনুশকা নাকি অভিনয় জগত থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন!

কিন্তু কেন? তাহলে কী বিরাটকে পেয়ে অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন আনুশকা? নাকি বিয়ে করে আর কাজ পাচ্ছেন না তিনি? দর্শকদের এই ধরণের প্রশ্ন আরো বহুদিন আগের। কারণ, চলতি বছর তেমন কোন ছবিতে কাজ করেননি তিনি।

তবে ভারতীয় এক গণমাধ্যমের খবরের সূত্রে এবার দর্শকদের এসব প্রশ্নের উত্তর মিলেছে। জানা গেছে, আনুশকা বিরাটকে নিয়ে নয়, নিজের প্রোডাকশন হাউজের কাজেই ব্যস্ত রয়েছেন। মাঝে এই প্রোডাকশন হাউজের কাজে তিনি মাঠে গিয়েও বিরাট কোহলিকে সমর্থন করা কমিয়ে দিয়েছেন!

হঠাৎ প্রোডাকশন হাউজ নিয়ে এই নায়িকার ব্যস্ততার কারণ সম্পর্কে জানা গেছে, শাহরুখ খান ও আনুশকা অভিনীত ‘জিরো’ ছবিটি সুপারফ্লপ হয়েছে। এরপর থেকে নাকি তিনি পুরোই ভেঙে পড়েছেন। আর এই জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন আনুশকা।

ওই সংবাদ মাধ্যমটিতে আনুশকার টিমের একজন জানিয়েছেন, গেলো বছর আনুশকা লাগাতার অনেকগুলো প্রজেক্টের কাজ ধরেছেন। তাই ওইসময় কাজের চাপে পরিবারকেও তেমন সময় দিতে পারেননি তিনি। তবে এখন তিনি অনেকটা চাপ কমিয়েছেন।

এদিকে আনুশকার বর্তমান ইচ্ছা আবারো বিরাটের ‘লক্ষ্মী বউ’ হয়ে থাকতে। এখন তিনি পুরোদমে স্বামীকে সময় দিচ্ছেন। তাই আপাতত সিনেমার কাজ থেকেও ‘ব্রেক’ নিতে চান নায়িকা। কিছুদিন পর আবার বিশ্বকাপের জন্য ব্যস্ত হয়ে পড়বেন বিরাট। তাই বিরাটকে এখন ফুরফুরে রাখতে চান আনুশকা।

এছাড়াও নায়িকা বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের প্রোডাকশন হাউজ থেকে ‘ক্লিন স্লেট ফিল্মস’ প্রযোজিত একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে।

 

টাইমস/জেডকে/এইচইউ

মন্তব্য করুন