ববি দেওলের স্ত্রীর হাতে চড় খেয়েছিলেন কারিনা!
ছবি: সংগৃহীত
০৪:২১ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউডে দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান, এবং তার শানদার অভিনয়ের জন্য তিনি দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু তার এক সময়ের এক শুটিং সেটের ঘটনা নিয়ে শোনা যায় বেশ কিছু বিতর্ক। খবর ছড়িয়ে পড়েছে যে, এক সময় তিনি ববি দেওলের স্ত্রী তানিয়া দেওলের কাছ থেকে চড় খেয়েছিলেন।
এই ঘটনা ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আজনবি’ সিনেমার শুটিং সেটে ঘটে। ওই সময় তানিয়া, কারিনাকে ছেড়ে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করছিলেন। এর পর থেকেই দু'জনের মধ্যে অশান্তি শুরু হয়।
এদিকে, কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার এই আচরণে খুশি ছিলেন না, কিন্তু তানিয়া তার সিদ্ধান্ত থেকে সরেননি, যা কারিনার কাছে গ্রহণযোগ্য ছিল না। এরপর তাদের ঝগড়া আরও তীব্র হয় এবং এক পর্যায়ে রেগে গিয়ে তানিয়া কারিনাকে থাপ্পড় মেরে বসেন।
তানিয়ার সঙ্গে জটিলতা নিয়ে এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তিনি আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার আজও কোনও সমস্যা নেই।’
টিএ/