© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্র্যামিতে পোশাক ছাড়াই হাজির বিয়াঙ্কা!

শেয়ার করুন:
গ্র্যামিতে পোশাক ছাড়াই হাজির বিয়াঙ্কা!

ছবি: সংগৃহীত

শারলিন
০৪:২৭ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৫
আমেরিকান র‍্যাপার ও সংগীত প্রযোজক কানিয়ে ওয়েস্ট প্রায়ই বিতর্কের জন্ম দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার আলোচনার কেন্দ্রে কেবল তিনিই নন, সঙ্গে ছিলেন তার বর্তমান সঙ্গী, অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেনসোরিও।

২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস-এ এই তারকা যুগল পোশাক বিতর্কে জড়িয়ে পড়েন, যার ফলে তাদেরকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় আয়োজিত অনুষ্ঠানে ওয়েস্ট ও সেনসোরি একসঙ্গে রেড কার্পেটে প্রবেশ করেন। প্রথমদিকে স্বাভাবিক থাকলেও, আলোচনার সূত্রপাত ঘটে যখন সেনসোরি ক্যামেরার সামনে নিজের কালো পশমের কোট খুলে ফেলেন। বিস্ময়ের বিষয় ছিল, কোটের নিচে তিনি কোনো পোশাকই পরেননি।

প্রথমে ক্যামেরার দিকে পেছন ফিরে দাঁড়ালেও, পরে তিনি সামনের দিকে ঘুরে পোজ দেন। এই ঘটনায় উপস্থিত দর্শকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওয়েস্ট কিছুক্ষণ পর সরে দাঁড়ান, যেন সেনসোরি এককভাবে ছবি তুলতে পারেন।

বিষয়টি নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন নিরাপত্তারক্ষীরা এসে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরে তাদের একটি রুপালি রঙের ক্রোম গাড়িতে স্থান ত্যাগ করতে দেখা যায়।

পেজ সিক্স-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেনসোরির ব্যতিক্রমী পোশাক আসলে ‘ভালচারস’ অ্যালবামের কভার পুনর্নির্মাণের প্রচেষ্টা ছিল। এটি একটি হিপ-হপ সুপারগ্রুপের প্রথম স্টুডিও অ্যালবাম, যেখানে কানিয়ে ওয়েস্টের সঙ্গে রয়েছেন জনপ্রিয় গায়ক টাই ডোলা সাইন।

জানা গেছে, রেড কার্পেটে এই ধরনের নগ্নতা প্রদর্শনের জন্য কানিয়ে ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। স্থানীয় আইন অনুযায়ী, তাদের জেল কিংবা জরিমানা হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এবারের গ্র্যামি আসর ছিল জমকালো ও বিতর্কে ভরা, তবে কানিয়ে ও সেনসোরির ঘটনা সবার আলোচনার কেন্দ্রে ছিল।

টিএ/

মন্তব্য করুন