© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইফ-কারিনার দাম্পত্য ভাঙার গুঞ্জন!

শেয়ার করুন:
সাইফ-কারিনার দাম্পত্য ভাঙার গুঞ্জন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর-সাইফ আলী খান। গত শনিবার কারিনা ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন। যা দেখে শোরগোল পড়ে যায় পুরো নেটপাড়ায়। বিয়ে-বিচ্ছেদ নিয়ে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কারিনা কাপুর খান, যা নিয়ে সোশ্যালে বেশ হইচই! 

কারিনার সেই পোস্টে লেখা, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে। বাস্তবজীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমিই সব থেকে বেশি স্মার্ট।’

মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। তবে একাংশের অনুমান বেবো এমনিতেই এমন দর্শনমূলক পোস্ট করেছেন।

এদিকে, অস্ত্রোপচারের পরই চিকিৎসকরা সাইফকে পরামর্শ দিয়েছিলেন যে বিশ্রামে থাকতে হবে। মানসিক চাপ নেওয়া যাবে না। ইতিবাচক থাকার পাশাপাশি রুটিন চেকআপ করাতে হবে যথাযথভাবে। নবাবের খেয়াল রাখতে গোটা ‘সদগুরু শরণে’র বারান্দা আলোয় মুড়ে দিয়েছেন কারিনা কাপুর খান।

সাইফকে লীলাবতীর হাসপাতালে দেখে আবারও অনুরাগীরা উদ্বিগ্ন। অনেকে জিজ্ঞেস করেছেন, সব ‘ঠিক আছে তো?’ জানা গেছে, এদিন রুটিন চেকআপের জন্যই হাসাপাতালে যেতে হয়েছে অভিনেতাকে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি, ভোররাতে নিজের বাসভবনেই আততায়ীর ছুরিকাঘাতে গুরুতম আহত হন সাইফ আলী খান। দিন পাঁচেক হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে ফেরেন ‘নবাব’।

সেলেব্রিটিদের অন্দরমহলে এমন মারাত্মক কাণ্ড ঘটায় নিরাপত্তা নিয়েও মুম্বাই প্রশাসনকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। তবে বলিউড অভিনতা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সেই ইস্যু নিয়ে জলঘোলা অব্যাহত! 

টিএ./

মন্তব্য করুন