প্রসেনজিৎকে বিয়ে করতে চেয়েছিলাম, ১৮ বছর পর জানালেন শুভশ্রী
ছবি: সংগৃহীত
০১:৩৭ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৫
টলিউডে পা রাখার আগেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাকি বিয়ে করতে চাইতেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ! সম্প্রতি টলিউডে ১৮ বছর সম্পূর্ণ করলেন তিনি । এতদিনের পথ চলায় শুরু থেকেই যারা পাশে ছিলেন, সেই অনুরাগীদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী।
এদিন শুভশ্রী নিজের জীবনের নানা গল্প শোনান, যার মধ্যে সবচেয়ে মজার ছিল ছোটবেলায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করার ইচ্ছা! শুভশ্রী বলেন, "ছোটবেলায় ভাবতাম, বড় হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব। সত্যিই মনে হতো বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে!" তবে এখন তিনি একজন সফল অভিনেত্রী, স্ত্রী, মা এবং সর্বোপরি একজন ভালো মানুষ।
এদিন অনুরাগীরা দূরদূরান্ত থেকে এসে শুভশ্রীকে দেখেন। তাদের চোখে জল দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তিনি তার স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তানকে পাশে পেয়ে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার ইচ্ছা প্রকাশ করেন।
শুভশ্রী আরও জানান, তিনি বলিউডের শাহরুখ খান এবং টলিউডের জিৎ-কোয়েল জুটির বড় ভক্ত। তার এই সরস ও আবেগঘন স্বীকারোক্তি অনুরাগীদের মনে দাগ কেটেছে।
তার কথায়, সিনেমা আমার জীবন নয়, জীবনের একটা অংশ। জীবনের এই অংশে আমি অনেক কিছু পেয়েছি, প্রাপ্তির সংখ্যাই বেশি। সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা। 'চ্যালেঞ্জ' বা 'পরাণ যায় জ্বলিয়া রে'র সময় যারা দেখেছেন আজ তারা 'সন্তান'ও দেখছেন। একইভাবে ভালোবাসা দিচ্ছেন আমাকে। এটাই তো বড় পাওয়া।
দুই ছেলে-মেয়ে এবং স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে জীবনের প্রতিটা অধ্যায় যেন ভালভাবে কাটাতে পারেন ভক্তদের সঙ্গে নিয়ে সেই প্রার্থনাই করলেন শুভশ্রী।
টিএ/