© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সামান্থার উপর কি অভিযোগ আনলেন নাগার্জুন?

শেয়ার করুন:
সামান্থার উপর কি অভিযোগ আনলেন নাগার্জুন?

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২১ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
সামান্থার সাথে বিচ্ছেদের পর থেকেই অবসাদে ভুগছিলেন নাগা চৈতন্য। ছেলের অবসাদের কারন হিসেবে প্রাক্তন বৌমা সামান্থাকে দোষারোপ করলেন দক্ষিণী তারকা নাগার্জুন। যদিও গেলো বছর শোভিতা ধুলিপালার সাথে নতুন ভাবে গাঁটছড়া বেঁধেছেন নাগা চৈতন্য। 

নাগার্জুন জানান ছেলে চৈতন্য কে নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। সামান্থার রুথ প্রভুর সাথে চার বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেমন থাকবেন নাগা? এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। শোভিতার সঙ্গে নাগার দ্বিতীয় বিয়ের পর এখন তিনি নিশ্চিন্ত। 


২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১-এ বিচ্ছেদের ঘোষণা দেন দু'জন। দু’জনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনও তাঁরা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এমন ভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, তাতে নিজেকে অপরাধী মনে হয়,বলে সাংবাদ মাধ্যমকে জানান নাগা। তার এই মন্তব্যের পর এবার এ বিষয়ে মুখ খুললেন নাগার্জুন। 

সামান্থার সঙ্গে নাগা চৈতন্যের বিচ্ছেদের পর থেকে সমাজমাধ্যমে রোষের মুখে পড়তে হয় নাগাকে। বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ তুলে নাগার দ্বিতীয় বিয়ের কারণ খুঁজেছে নেট পাড়ার বাসিন্দারা।

অভিনেতা সাফ বলেন, "লোকে এমন করছেন যেন আমি কোনো দোষ করেছি।" এ বার যেন ছেলের কথা টেনে নাগার্জুন বলেন, " চৈতন্য খুব দুঃখে ছিল, ও কারো কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। বাবা হিসাবে আমি বুঝতাম। ও আসলে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ডুবে গিয়েছিল। এখন ওকে ফের খুশি দেখে নিশ্চিন্ত।" নাগার্জুনের এই মন্তব্য ভালোভাবে গ্রহণ করেননি সামান্থার অনুরাগীরা। এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি সামান্থা।

মন্তব্য করুন