© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোথায় হারিয়ে গেলেন শখ-সারিকা?

শেয়ার করুন:
কোথায় হারিয়ে গেলেন শখ-সারিকা?
entertainment-reporter
০৪:১৮ পিএম | ২৫ এপ্রিল, ২০১৯

বাংলা নাটকের আলোচিত দুই মডেল ও অভিনেত্রী শখ ও সারিকা। বহুদিন ধরে দেখা মিলছে না তাদের। বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে বহু খবরও ছেপেছে। তারপরেও খোঁজ পাওয়া যায়নি তাদের! তাহলে কী ভিন্ন পথে হাঁটছেন শখ ও সারিকা?

এক সময় ছোট পর্দায় এই দুই অভিনেত্রী ছিল বেশ জনপ্রিয়। তাদের ছাড়া কিছু ভাবাই যেত না। ভালো একটি বিজ্ঞাপন সম্প্রচারিত হলে তাতেও উপস্থিতি মিলত শখ অথবা সারিকার। কিন্তু হঠাৎ কী এমন হয়েছে তাদের, যে মিডিয়া থেকে পুরোপুরি বিদায় নিলেন?

বছর দুয়েক আগে স্বামীদের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শখ ও সারিকার। প্রেম-ভালোবাসা ও পরিণয়ে অনেকটা মিলও খুঁজে পাওয়া যায় এই দুই অভিনেত্রীর মধ্যে। প্রথমে নিলয়ের সঙ্গে প্রেম তারপর পরিণয়; এরপর বছর দুই বছর যেতে না যেতে বিচ্ছেদ হয় শখ-নিলয়ের (স্বামী)। ঠিক একইভাবে ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন সারিকা ও মাহিম কবির (স্বামী)। বছর দুয়েক যেতে না যেতে তারাও আলাদা হয়ে যান।

এখন অনেকেই বলছেন, এই বিবাহই কাল হয়েছে তাদের। অর্থাৎ স্বামী সংসার বেশি দিন টিকাতে পারেননি তাদের কেউই। যার কারণে ‘স্বপ্নভঙ্গ’ হয়েছে দুজনের। ফলে আর কাজে মন বসাতে পারছেন না তারা।

এদিকে শখ ও সারিকার মিডিয়ায় দেয়া ফোন নম্বরগুলোও বন্ধ পাওয়া যায়। হয়ত নতুন নম্বর ব্যাবহার করছেন তারা। তবে এই দুই অভিনেত্রীর অনুরাগীদের এখনো বিশ্বাস, আবারো ফিরে আসবেন শখ ও সারিকা। সেই অপেক্ষায় এখনো তাদের অনুসারীরা।

 

টাইমস/জেকে/এসআই/এএইচ

মন্তব্য করুন