রেকর্ড ভাঙ্গার পথে ভিকি!
সংগ্রহীত
০৮:২৪ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
আগামী ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি)মুক্তি পেতে চলেছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা 'ছাবা'। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত এই ছবিটির অগ্রিম টিকেট বুকিং হইচই ফেলে দিয়েছে।
ভ্যালেন্টাইনে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ওপেনিং আয়ের রেকর্ড ভাংতে চলেছে 'ছাবা'। এরআগে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘গাল্লি বয়’ ভ্যালেন্টাইনে সবচেয়ে বেশী ওপেনিং দিয়েছিলো। প্রথম দিনে ছবিটির নেট সংগ্রহ ছিলো ১৯.৪০ কোটি!
ভ্যালেন্টাইনে মুক্তি পাওয়া প্রথম দিনের বক্স অফিসে সবচেয়ে বেশী আয় করা সিনেমার হাতছানি দিচ্ছে ভিকি!
ঐতিহাসিক জনরার সিনেমা হিসেবেও ‘ছাবা' আগাম বুকিংয়ে রেকর্ড গড়ল! ৪৮ ঘণ্টার মধ্যেই ২ লাখ টিকেট বুক হয়ে গেছে। পর্দায় ইতিহাসের প্রেক্ষাপটে ভিকি, রাশমিকার রসায়ন দেখতে শুধুমাত্র পিভিআর, আইনক্সেই এত সংখ্যক আগাম টিকেট কেটে ফেলেছেন দর্শকরা।
ছত্রপতির জীবন নিয়ে বলিউডে তৈরি হয়েছে ‘ছাবা’। মূল চরিত্রে স্বয়ং ভিকি কৌশল। সম্প্রতি ‘জয় ভবানী’ ধ্বনিতে ‘ছাবা’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর সেখানেই ছত্রপতির তেজোদীপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন আরও একবার তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছে। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা– সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক বীরের চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় অসাধারণ!