© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার প্রেমিকা হারালেন রনবীর

শেয়ার করুন:
এবার প্রেমিকা হারালেন রনবীর
মোজো ডেস্ক
০৯:০৮ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
সময় রায়নার শো ইন্ডিয়াস গট ট্যালেন্ট অনুষ্ঠানে নিজের আপত্তিকর মন্তব্যের কারণে বেশ বিপাকে আছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া। এর জের ধরে তার প্রেমিকার সাথে বিচ্ছেদের গুঞ্জন ও শোনা যাচ্ছে।

ইন্ডিয়াস গট ল্যাটেন্ট অনুষ্ঠানে বাবা মায়ের যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। ইউটিউবারের বিরুদ্ধে জিডি দায়ের করা হয়েছে। অনেকেই সরাসরি তার শাস্তির দাবি জানিয়েছেন।

রণবীরের ব্যক্তিগত জীবনেও পড়েছে এই বিতর্কের প্রভাব। গার্লফ্রেন্ড নিক্কি শর্মার সঙ্গে রণবীরের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রণবীর এবং নিক্কি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। আনফলো করার খবর ছড়িয়ে পড়ার পরেই এই ব্রেকআপের গুঞ্জন আরও বেশি তীব্র হয়।
তবে সম্প্রতি নিকির পোস্ট করা একটি লেখা দেখে স্পষ্ট হয়ে যায়, রণবীর এবং নিক্কির সম্পর্ক এখন আর আগের জায়গায় নেই।

নিক্কির পোস্টে লেখা রয়েছে, আপনার শরীর যে শুধুমাত্র খারাপ খাবারকে প্রত্যাখ্যান করে তা নয়, আপনার শরীর খারাপ এনার্জিকেও প্রত্যাখ্যান করে। যখন কোন নির্দিষ্ট জায়গা, মানুষ অথবা জিনিস আপনার শরীর প্রত্যাখ্যান করতে শুরু করে তখন তাতে সহমত হওয়া উচিত। আপনার মনের কথা শুনুন এবং বিশ্বাস করুন।

মানুষের ক্ষোভ আছড়ে পড়ার পরেই একটি ভিডিওর মাধ্যমে সকলের সামনে ক্ষমা চেয়েছেন রণবীর। যেখানে তিনি বলেন, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি ইচ্ছাকৃত কিছু বলিনি। আমি যেহেতু কোনও কমেডিয়ান নয় তাই হাস্যরস আমার মধ্যে নেই। তবে আমি যা বলেছি তার জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা চাওয়া ছাড়া আমার বলার কিছু নেই।

মন্তব্য করুন