© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারুণ্যের উৎসবে আসছে নগর বাউল

শেয়ার করুন:
তারুণ্যের উৎসবে আসছে নগর বাউল
মোজো ডেস্ক
১০:০৩ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব’। 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। 

শেষদিনে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস ।সেই সাথে থাকছে আর্টসেল।

এই উৎসবটির আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ‘তারুণ্যের উৎসব-২০২৫’এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে তরুণদের উজ্জীবিত করতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস ও তার ব্যান্ড নগর বাউল এবং আর্টসেল।

মন্তব্য করুন