শ্রীলীলাই চুড়ান্ত আশিকি-৩ এ
ছবি: সংগৃহীত
১০:২৮ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
অবশেষ জানা গেলো কে হতে চলেছে 'আশিকি-৩'এর কেন্দ্রীয় নারী চরিত্র। তৃপ্তি দিমরি সরে যাওয়ার পর এই চরিত্রের জন্য শ্রীলীলা কে চুরান্ত করেছেন অনুরাগ বসু।
যদিও এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি; তবে জানা যায়, শ্রীলীলার মাধ্যমে এরই মধ্যে শেষ হয়েছে নির্মাতার নায়িকা খোঁজার প্রক্রিয়া।
পুষ্পা-২ এর আইটেম সং কিসিক এর মাধ্যমে গত বছরের শেষ দিকে আলোচনায় উঠে আসেন।
ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায়, শ্রীলীলা তার ক্যারিয়ারে দ্বিতীয় বলিউড ছবির অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত। আর তার টিম খুব শিগগির বড় ঘোষণার পরিকল্পনা করছে।
সম্প্রতি তৃপ্তি দিমরির এ সিনেমাটি থেকে সরে যাওয়ার পর চলচ্চিত্রটি আরও বেশি আলোচনায় উঠে আসে দর্শকমহলে। অবশ্য তৃপ্তির সরে যাওয়ার কারণ এখনো খোলাসা করেননি ছবিটির নির্মাতা।
২৩ বছর বয়সী শ্রীলীলা বি-টাউনে একদম নতুন এক মুখ। তবে বলিউডে তার অভিষেক হচ্ছে ইব্রাহিম আলি খানের বিপরীতে, ম্যাডক ফিল্মসের প্রযোজিত একটি সিনেমার মাধ্যমে। চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে স্ক্রিপ্ট-রিডিং সেশনে ইব্রাহিম ও শ্রীলীলাকে একসঙ্গে দেখা গিয়েছিল।
এদিকে, সম্প্রতি পরিচালক অনুরাগ বসু জানিয়েছেন, তিনি মার্চ মাসে এ মুভির শুটিং শুরু করতে চলেছেন। এর আগে এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, এক সপ্তাহের মধ্যেই নারীপ্রধান চরিত্রের জন্য অভিনেত্রী চূড়ান্ত করা হবে, যা এখন শ্রীলীলা হওয়ার সম্ভাবনা প্রবল।