© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিশোর ঈদের প্রস্তুতি

শেয়ার করুন:
নিশোর ঈদের প্রস্তুতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫১ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
গত ৮ ডিসেম্বর নিজের জন্মদিনে ভক্তদের চমকে দিয়েছিলেন আফরান নিশো। বিশেষ এই দিনে তিনি দিয়েছিলেন নতুন সিনেমা ‘দাগি’র ঘোষণা। বলেছিলেন, ‘ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে।’

এরইমধ্যে অবশ্য অভিনেতার ঈদের প্রস্তুতিও শেষ! অর্থাৎ সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে।

চলতি সপ্তাহে দাগির শুটিং শেষ করেছেন বলে নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, রাজশাহী, গাজীপুর ও সাভারের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘দাগি একটা গল্পের সিনেমা হচ্ছে, একটা রিডেম্পশনের (দায়মোচন) সিনেমা হচ্ছে।’

তবে ঘোষণা অনুযায়ী সিনেমাটি কোন ঈদে মুক্তি পাচ্ছে সেটি এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী কোরবানি ঈদে এটি সিনেমা হলে মুক্তি পাবে।

এদিকে, এই সিনেমার মাধ্যমে ‘সুড়ঙ্গ’র পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন আফরান নিশো ও তমা মির্জা। তাঁদের সহশিল্পী হিসেবে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল।

আলফা আই ও চরকির সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে কলকাতার এসভিএফ। এই হিসাবে এপার-ওপার দুই বাংলাতেই মুক্তির পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন