© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালোবাসা দিবসে সিঁড়ি থেকে পড়ে আহত ঋতাভরী

শেয়ার করুন:
ভালোবাসা দিবসে সিঁড়ি থেকে পড়ে আহত ঋতাভরী

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
ভালোবাসা দিবসের দিনে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

এ বিষয়ে অভিনেত্রীর মা, শতরূপা সান্যাল জানিয়েছেন, ঋতাভরীর পা বীভৎসভাবে ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার পা উঁচু জায়গায় তুলে রাখতে হচ্ছে যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

সঙ্গে অনবরত বরফ দেওয়া হচ্ছে। অভিনেত্রীর মা আরও জানিয়েছেন, গত রাতে নিজের বাড়িতে যাওয়ার আগে মায়ের কাছে গিয়েছিলেন। সম্ভবত তখনই সিঁড়িতে পা মচকে যায় ঋতাভরীর। সে সময় ততটাও ব্যথা অনুভব করেননি।

বুঝতে পারেননি, এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। “শুক্রবার সকালে উঠে ফোন করে বলল, মা পায়ে প্রচণ্ড ব্যথা। ভীষণ ফুলে গেছে। মাটিতে পা ফেলতে পারছি না। দাঁড়াতেও পারছি না। তখনই চিকিৎসককে ফোন করি।” বললেন শতরূপা।

আপাতত বিশ্রামে রয়েছেন ঋতাভরী। আজকে ওয়েবের শুটিংয়ে অংশ নেবার কথা ছিল তার।

মন্তব্য করুন